সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বুধবার সকাল সারে ৭ দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে। নিহত আবুল কালাম (৫০) আলোকদিয়ার গ্রামের কছির উদ্দিনের ছেলে। আহত একই গ্রামের নওয়াব আলীর স্ত্রী শামসন্নাহার (৬২)।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকাল আলোকদিয়ার মাঠে মেশিনে ধান মাড়াই কালে বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই কালাম নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শামসুন্নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার হয়েছে। তার অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে।
