জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
অস্বাভাবিক আচরণ করছে আবহাওয়া। জ্যৈষ্ঠের আম পাকা তীব্র ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যতটা গরম পড়েছে, তার চেয়ে
তাপমাত্রার পরিমাণ বেশি হওয়ায় ঘরে-বাইরে জীবন হয়ে উঠেছে ওষ্ঠাগত।
ভ্যাপসা গরমে বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে আকাশে মেঘের দেখা মিললেও, তা থেকে কাঙ্খিত বৃষ্টি হচ্ছেনা। চাটমোহরসহ চলনবিল অঞ্চলে
অসহ্য গরমে মানুষ অস্থির হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পরছেন শিশুরা। দিন- রাত সমানতালে গরমের দাপট চলছে। বৈদ্যুতিক ফ্যানের বাতাসেও গরমের
হল্কা। প্রচন্ড গরমের তারণে বোরো ধান কাটার শ্রমিকরা পড়েছেন বিপাকে। তারা বেশি সময় মাঠে থাকতে পারছেন না। যার কারণে ধান
কাটতে সময় লাগছে। ধান কাটতে গিয়ে ভ্যাপসা অসহ্য গরমে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন।