সাংবাদিক ওসমান গনির আম্মার ইন্তেকাল

ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়া প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক দৈনিক “খোলা কাগজ” ও দৈনিক ” এদিন ” পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি ওসমান গনির আম্মা বার্ধক্য জনিত কারণে আজ দুপুর একটা ৪০ মিনিটে তাঁর নিজ বাসভবন পেচাকোলা গ্রামে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর, তিনি ৪ ছেলে ও ৪ কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার নামাজে জানাজা আজ বাদ এশা বৃহত্তর পেচাকোলা ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বেড়া প্রেসক্লাব সহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।