টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট বীরগঞ্জে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ করিমপুরে টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকালে বীরগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের হলরুমে ৬ষ্ঠ ব্যাচের এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল লতিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস ফাতেমা তুজ জোহরা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট ডা. নজমুল ইসলাম, টিএমএসএসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা (চিকিৎসা শিক্ষা-২) রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার এবং টিএমএসএস ফাতেমা তুজ জোহরা হাসপাতালের নির্বাহী কর্মকর্তা আহমেদ আলী সিদ্দিকী।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০২০ সালে যাত্রা শুরু করে।