বেড়ায় মিষ্টির দোকানে জরিমানা

ওসমান গনি , বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি সহ নানা অনিয়মের দায়ে এক মিষ্টির দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
( ৩ মে) রোববার দুপুরে উপজেলার নগরবাড়িঘাট সংলগ্ন টিক্কা বাজারে খাদ্য ভেজাল বিরোধী অভিযানে নিখিল মিষ্টান্ন ভান্ডারে এ জরিমানা করেছেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উক্ত দোকানে মিষ্টি তৈরির উপকরণ সামগ্রী খোলা রাখায় মশা মাছি পড়েছিল। পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকা, হোটেল পরিচালনার ডিলিং লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স চার মাসের মেয়াদ উত্তীর্ণ সহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক তার নানা অনিয়মের জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং তৈরি করবেন না বলে আশ্বাস দেন।