বড়াইগ্রামে দৈনিক দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ও দেশ রুপান্তর প্রতিনিধি আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক সাদেকুর রহমান সুমন, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান ও সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমার দেশ প্রতিনিধি হাসানুল বান্না উজ্জল, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক আব্দুল মান্নান ও যুগ্ন সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা দেশ রুপান্তরের বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসার পাশাপাশি উতরোত্তর সমৃদ্ধি কামনা করেন।