এনামুল হক টগর
বাংলাদেশ তুমি অপরূপ উজ্জ্বল জান্নাতের শান্তিময় জন্মভূমি।
তোমার আর্দশ মাটির অন্তর্হিত চেতনার গভীরে মহৎ দেশপ্রেম।
তুমি মানবতার অভিজ্ঞতায় জ্ঞান বিকশিত করো বিপ্লবী মহা-জীবন।
তুমি সময়ের ভালোবাসায় প্রিয় জাতিকে জাগিয়ে তোল কর্ম নিপুণ!
তুমি বাংলার উন্নত গৌরব বিদগ্ধ শান্তির সমৃদ্ধি সম্মান।
তুমি সভ্যতার সেবায় আলো দাও মহান দেশপ্রেমের কল্যাণ।
তুমি মাতৃভূমির প্রজ্বলিত বাতি ক্ষুধামুক্তির বিজ্ঞ গুণাগুণ!
তোমার অস্তিত্বের গভীরে জাতির অবিচ্ছেদ্য প্রেম চিরন্তন।
তুমি আদি অনাদি সময়ের আন্দোলনে গোপন চেতনা।
তুমি দীপ্ত প্রজ্ঞার প্রকাশ সত্যের পরশ পাথর গুপ্তধন!
তোমার প্রেম থেকে সমগ্র জাতি প্রস্ফুটিত পুষ্প সৌরভ চেতনায়।
আমরা সবাই তোমার ভালোবাসার মমতায় দৃঢ় চিত্তে দীপ্তিময়।
তুমি আমাদের স্বদেশ জান্নাতের মধুময় বাগিচা নন্দন!
তোমার পেয়ালা থেকে অমৃত সুধা পান করি জীবন দিওয়ানা!
তুমি অবিস্মরণীয় অণু পরমাণু পজিটন নূরের ঈশ্বর কণা!
নয়ন অশ্রুর প্রতিটি ফোঁটায় তোমার চৈতন্যের ফসল উৎপাদন।
তোমার আত্মার শিশির বিন্দু সবুজ মাঠে রৌদ্র বাতাস অভয়!
তুমি অনির্বাণ শিখার নক্ষত্র পৃথিবীর বুকে নব নব আলো উদয়!
তুমি মহান জাতির গৌরব সৌন্দর্যের মহিমায় আত্মহারা প্রেমিক!
তুমি মৃত্তিকার গভীরে প্রকৃতির যৌবন নদী সাগর জলে দীপ্ত বিবেক!
তুমি স্বাধীনতার ইতিহাস সময়ের গতিশীল সংগ্ৰাম দীর্ঘ জীবন।
তুমি দুঃখ কষ্টের ভেতর আমাদের প্রিয় জন্মভূমি জননী।
তুমি হৃদয়ের কূজন ভালোবাসায় এক পরম বিশ্বাসী বন্ধু সুজন।
তুমি আমি একই আত্মায় পুষ্প বনের সৌন্দর্যে বাহারি পাখি!
তুমি মৌমাছির মধুভরা ফুল বৃক্ষের সুমিষ্ট ফল প্রিয়ার আঁখি।
তুমি কলতান সুরে গানে সোনালী শস্য ক্ষুধামুক্তির ধ্বনি!
তুমি প্রথম প্রভাত আযানে পবিত্র আহ্বান শান্তির বাণী।
তুমি অমর মাতৃভাষা মুক্তিযুদ্ধের রনাঙ্গণে ত্যাগের সূর্য কিরণ।
তুমি নূরময় তুমি প্রজ্ঞাময় তুমি প্রগতির প্রেমে জনতার বন্ধন।
তুমি শান্তির বেহেস্ত আনন্দ অশ্রু ভালোবাসার সাম্য বাঁধন।
তুমি ব্যাকুল অভিসারে জন্ম জন্মান্তরে সংগ্ৰামী জীবন অধিকার!
তুমি বসন্ত বাগিচায় বৃক্ষের মূলে রসদ দাও প্রাণশক্তির খাদ্য দীপ্তকর।
তুমি বাংলার অনন্ত প্রেম উজ্জ্বল দিনের সোনালী আভরণ!
তুমি প্রিয় মাতৃভূমি তুমি প্রিয় জন্মভূমি তুমি তৃতীয় আলোর নয়ন!
তুমি প্রিয় প্রাণের স্বদেশ তুমি প্রিয় প্রাণের জননী দেশপ্রেমে সচেতন।
তুমি মহান জাতির ন্যায়পরায়ণ নতুন সংস্কার সুষমবণ্টন।
তুমি মৃত্তিকার বুকে প্রশান্ত জান্নাতের শান্তিময় প্রকৃতি অরণ্য নন্দন।
তুমি জন্মভূমি তুমি বাংলাদেশ তুমি জাতির কল্যাণে মানবতার বন্ধন।।
