ওসমান গনি, বেড়া( পাবনা) সারাদেশে জ্বালানি তেলের সংকট চলাকালেও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ও তেলের ডিলারদের মাধ্যমে ভোক্তাদের মধ্যে প্রায় প্রতিদিন জ্বালানি তেল সরকারি রেটে সরবরাহ করছে আসছে। আজ মঙ্গলবার উপজেলার নাকালিয়া বাজারে তেলের ডিলার লিখন ট্রেডার্স, ইসমাইল হোসেনের দোকান থেকে ১১৫টাকা লিটার দরে ডিজেল তেল ভোক্তা দের মধ্যে বিক্রি করা হচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ছালাম মোল্লা সহ অন্যান্যরা।
