চাটমোহরে চিকনাই নদী রক্ষাসহ সুইচগেট অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
”যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” এই শ্লোগানে জীবাশ্ম জ¦ালানি থেকে নবায়নযোগ্য জ¦ালানিতে রুপান্তর এবং স্থানীয়ভাবে চিকনাই নদী রক্ষা ও সুইচগেট অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয় চিকনাই নদীর পাড়ে শরৎগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার বাংলাদেশের সহযোগিতায় চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষা কমিটির আয়োজনে শরৎগঞ্জ বাজার সমিতির সভাপতি ডাঃ নুরুল ইসলাম সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম মধু, চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চিকনাই নদী রক্ষার সদস্য সচিব মো. খলিলুর রহমান, শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, স্কুল শিক্ষক মো. মহরম হোসেন প্রমুখ। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী,পরিবেশ কর্মী ও সুধিজন অংশগ্রহণ করেন।