চাটমোহরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৭ শিক্ষককে অব্যাহতি

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক ৭ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

চাটমোহর পৌর সদরের ছোটশালিকা মহল্লায় অবস্থিত সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে রবিবার (২৬ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালে ওই মাদ্রাসার সহকারী সুপার মোঃ মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মোঃ বায়েজিদ হোসেন, মোছাঃ কামরুন নাহার, মোছাঃ আনোয়ারা খাতুন, মোছাঃ বুলবুলি খাতুন, হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংড়ী হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আবুল হাশেমকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেন সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল ওয়াহ্হাব।

কেন্দ্র সচিব সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল ওয়াহ্হাব জানান, ইউএনও স্যার মাদ্রাসার সিসি ক্যামেরা পর্যালোচনা করে উল্লিখিত শিক্ষকদের দায়িত্ব অবহেলার প্রমাণ পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করে এ ধারা অব্যাহত থাকবে।