সাঁথিয়ায় অস্ত্রের মুখে বৃদ্ধের অলঙ্কার, টাকা লুট

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় বৃদ্ধে গলায় অস্ত্র ধরে স্বর্নলংকারসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদারী গ্রামে বুধবার দিবাগত রাত দুই টার দিকে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামের মৃত ছকির উদ্দিনের স্ত্রী বৃূদ্ধা মাহিরন নেছা (৭০) নিজ বাড়ীতে অন্যান্য দিনের ন্যায় ঘুমিয়ে থাকে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে একই গ্রামের আবুল কাশেমের ছেলে আরিফ ঘরে দেখে চিৎকার দিলে মুখের মধ্যে গামছা দিয়ে বন্ধ করে। ধারালো অস্ত্র দিয়ে গলা থাকা স্বর্নের চেইন ও ধান তাবিজ কেটে নেয়। তাবিজের সুতা কাটতে তার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। এসময় তার ঘরে রাখা দেড় লাখ নগদ টাকা ছিনিয়ে নেয়। সামনের দরজা খুলে চলে যায়। পরে বৃদ্ধা কৌশলে মুখের গামছা খুলে চিৎকার দিলে তার ছেলেরাসহ প্রতিবেশীরা আসে। তিনি বিদ্যুতের আলোতে আরফিকে চিনার বিষয়টি জানান। স্থানীয়রা জানান মাদকাসক্ত আরিফ ওই বাড়ির বেড়ার মাটি খুড়ে দরজা খুলে ঘরে ঠুকে তার মালামাল লুট করে নিয়ে যায়। পরে আত্মীয়রা আরিফকে ধরে আনলে গ্রাম্য প্রধানরা শালিসের আশ্বাসে ছেড়ে দেয়া হয়। উক্ত গ্রামের প্রধান সওদাগর জানান, তিনি জামিনদার হয়ে আরিফকে নিয়ে যান। এলাকাবাসী আরো জানান আরিফ দীর্ঘ দিন মাদকাসক্ত হয়ে সে মসদকের ব্যবসা করে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর বিরাজ করছে।
এ বিষয়ে মাহিরন নেছা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ডিউটি অফিসার অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।