গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে সমজান আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎ পিষ্ট হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সমজানের মৃত্যু হয়। তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন- ‘জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।#
