চারঘাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীসহ নিহত ২

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্য়ন্ত ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ জানায়,রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেট এলাকায় পৌঁছালে মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ওই নারীর শরীর থেকে ২টি বিচ্ছিন্ন হয়ে যায়।
এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন অপরদিকে,সোমবার রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তার শরীর থেকেও ১টি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে। স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। সারদা স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ওই নারী আত্মহত্যা করেছেন। এছাড়া নিহত যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।