জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) পৃথক অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদ ও ১৪১ বোতল ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।
বিজিবি জানায়, সোমবার ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন মোল্লার চর বিওপির সদস্যরা সীমান্তবর্তী ১০৬১ পিলারের কাছে ফকিরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
অপরদিকে রোববার সন্ধ্যা রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা ১০৬৬ সীমান্ত পিলারের কাছে বন্ধুর চর অভিযান চালিয়ে মালিক বিহীন মদের বোতল উদ্ধার করেন।
বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী বিওপির ও মোল্লার চর বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মালিক বিহীন ৪৩ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করা হচ্ছিল এসব ইয়াবা ট্যাবলেট ও মদের বোতল।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।