এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় খানসামা উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ২২ হাজার ৬৪৭ জন শিশুকে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
