কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্রা খেতে মিললো ৫ বছর বয়সী এক মেয়ে শিশুর মরদেহ।
শিশুটির নাম ফাতেমা আক্তার(৫)। সে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক।
তবে পুলিশের ধারণা প্রতিবেশী মাদকাসক্ত চাচাতো ভাই মেয়েটির গলায় থাকায় স্বর্নের চেইন নিতেই এমন ঘটনা ঘটাতে পারে। মাদকাসক্ত ঐ ছেলে কে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানাও ওসি।
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে মেয়েটি তার নিজবাড়ী হতে হঠাৎ করে উধাও হয়। তারপর থেকে রাত পর্যন্ত আশেপাশের বাড়ী, বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ীতে খুঁজে পাওয়া না যাওয়ায় বাড়ীর লোকজন সোস্যাল মিডিয়া নিখোঁজের খবর প্রচার করার একদিন পর পাশ্ববর্তী ভুট্রা খেত হতে তার মরদেহ খুঁজে পায় বাড়ীর লোক। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জন্য টাঙ্গাইল প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীণ বলে পুলিশ জানিয়েছে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় এসে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। মাদকাসক্ত ঐ ছেলেকে গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।
