বদিয়ার রহমান লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ খোঁচা ইউনিয়নের মহিষাশহর বাজার হতে কাশিয়াবাড়ীহাট পর্যন্ত সড়ক পাকা করণে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন করা হয়েছে। লালমনিরহাট ২ আসনের ( আদিতমারী -কালীগঞ্জ) এমপি মো: রোকন উদ্দিন বাবুল উপস্থিত হয়ে উদ্ধোধন করেন। এ সময উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার নির্বাহী অফিসাার বিধান কান্তি হালদার উপজেলা প্রকৌশলী মো: ফজলুল হক,আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,বিএনপির সাবেক সদস্য সচীব ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছালেকুজ্জামান ছালেকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মহিষ খোঁচা ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় মহিষ খোঁচা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগন উপস্থিত ছিলেন।
