সাঁথিয়ায় কলাগাছের সাথে শত্রুতা

আবু ইসহাক, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় কলাগাছের সাথে শত্রুতা করে রাতের আধারে কৃষকের এক হাজার গাছ কেটেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুষ্পপাড়া গ্রামে শনিবার দিনগত রাতে।
জানাযায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামের আঃ হাকিমের ছেলে দরিদ্র কৃষক হাফিজুল অনেক কষ্ট করে দুই বিঘা জমিতে কলাগাছ লাগান। এখন প্রায় সকল গাছেই কলা ধরেছে। শনিবার ঈদের দিন রাত এগারোটা পর্যন্ত কলাবাগানে পাহারা দিয়ে বাড়ী আসে। আজ রবিবার ভোরে জমিতে গিয়ে দেখেন তার ১ হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। হাফিজুল জানান এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রবিবার হাফিজুল বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কলাগাছের সাথে শত্রুতার
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।