নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিলকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার ভোর পাঁচটায় জেলার চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার উকিল মহানগরীর খোঁজাপুর এলাকার নহির উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি মহানগরীর ডাঁসমারি এলাকার বাসিন্দা দিনমজুর গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মোস্তফার স্ত্রী বাদী হয়ে মতিহার থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেন।#
রাজশাহীতে মাহফিল নিয়ে দ্বন্দ্বে নিজ দলের কর্মীকে পিটিয়ে হত্যা
