আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট। জনগনকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে চাই। তিনি গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি সদর হাট উন্নয়ন এবং কসাইখানা নির্মান কাজের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা শাহিন হোসেন, রিয়ন সরকার প্রমুখ। উল্লেখ্য : উপজেলা শহর মাষ্ঠার প্ল্যান প্রনয়ন ও মৌলিখ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি সদর হাট উন্নয়ন ও কসাইখানা নির্মান কাজের জন্য মোট ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে উপজেলা প্রকৌশ বিভাগ জানান।
