বেড়ায় বালু উত্তোলনের দায়ে একজনের জরিমানা

ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাতেন ফকির (৫০) নামক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম‍্যমান আদালেতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট।
আজ রোববার দুপুরে উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নুরেন মায়িশা খান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , অভিযুক্ত ব্যক্তি এস্কোভেটর
( ভেকু)ব্যবহার করে যমুনা নদীর তীর থেকে মাটিবালু কাটছিলেন যা নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং হুমকির সম্মুখীন হচ্ছিল।খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন, ২০১০এর ৪ (গ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫( ১) অপরাধী বাতেন ফকিরকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, সরকারি সম্পদ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান অব্যাহত থাকবে।