সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসা ও জুয়ার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত বৃদ্ধা উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের মৃত কছির প্রামানিকের ছেলে আব্দুল গফুর(৮০)। এঘটনায় মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের এরাদ আলীর ছেলে আলিম ফকির দীর্ঘ দিন ধরে মাদক ও জুয়ার ব্যবসার সাথে জড়িত। বর্তমানে তার মাদক ব্যবসায় ভাগ বসাতে পৃথক ভাবে মাদক ব্যবসা করছেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক(৪০) ও তালেব মেম্বারের ছেলে ময়েন (৪৫)। দুই গ্রæপের মাদক ব্যবসা নিয়ে এলাকায় উভয়ের মধ্যে উত্তজেনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা আব্দুল গফুর মানিক ও ময়েন গ্রæপকে মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাথিয়া হাসপাতালে নেবার পথে সে মারা যান।
এঘটনায় পুলিশ তাংক্ষণিক অভিযান চালিয়ে তালেবের ছেলে ময়েন মোকছেদের ছেলে সজীব ও রুবিয়া নামক এক নারীকে আটক করেছেন। বৃদ্ধা গফুরের লাশ উদ্ধার করে পাপবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, বৃদ্ধা আব্দুল গফুর মাদক ব্যবসায়ী আলিম ফকিরের সহযোগী আলমের বাবা। প্রতিপক্ষ সুযোগ বুঝে এ হত্যা কান্ড ঘটিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মাদক ব্যবসা ও পূর্ববিরোধের জের ধরে এ হত্যা কান্ড ঘটেছে। এঘটনায় মহিলাসহ তিনজনকে আটক করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
