অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সাঁথিয়ায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-১ সাঁথিয়া আসনে বিএনপি মনোনিত প্রার্থী ভিপি শামসুর রহমান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন।
বুধবার (১১ফেব্রুয়ারী) সাঁথিয়া প্রেসক্লাবে বিকেলে প্রেস ক্লাব বিএনপি মনানিত প্রার্থী ভিপি শামসুর রহমান সংবাদ সম্মলন বলন, বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন চান। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। প্রতিপক্ষে রাজনৈতিক দলের নেতা যা বলেছন তা সম্পূর্ণ মিথ্যা, বানায়াট। তারা নির্বাচনে হেরে যাবে বিধায় তারাই বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত আছে। বিএনপি কোনো ষড়যন্ত করেনা, ভবিষ্যতেও করবেনা।বিএনপির নীতি নির্ধারকেরা এসব পছন্দ করেনা। জামায়াতর কর্মী সমর্থকরা আইনকে উপেক্ষা করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা সাঁথিয়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে আমাদর কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে, বাড়ি ঘর ভাঙচুর করছে। তাদের পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করা প্রশ্নই আসেনা। সর্বস্তরের জনগণের কাছে আমার আকুল আবেদন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ আমাকে জয়ী করলে সাঁথিয়ার মাটি থেকে সকল প্রকার, সন্ত্রাস, চাদাবাজ, খালবিল দখলকারী, সন্ত্রাসী কার্যক্রম উচ্ছেদ করা হবে।
এ সময় উপস্তিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল বারী সাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল, কষৃক দল কেদ্রীয় কমিটির সদস্য হারুন অর রশিদ, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানাসহ আরো অনেকে।