বকশীগঞ্জে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ থেকে ৫৩ টি কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট ভোটের বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই এসব হস্তান্তর করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবির হাসান উপস্থিত ছিলেন।
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ থেকেও ভোটের সরঞ্জামাদী বিরতণ করা হয়েছে।
উল্লেখ্য, জামালপুর-১ আসনে ১২৮ ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।