পাবনা-১ সাঁথিয়া প্রার্থী ব্যারিষ্টার ড. নাজিবর রহমান মোমেন এর দাড়িপাল্লার প্রচারনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ সাঁথিয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের প্রার্থী ব্যারিষ্টার ড. নাজিবর রহমান মোমেন এর দাড়িপাল্লা প্রতিকের প্রচার চলছে আগে পিছে মাইক বেঁধে চারি পাশে প্রার্থীর ছবিসহ দাড়িপাল্লা প্রতিকে অভিনব গাড়ি নিয়ে। যাহা পাবনাসহ আশপাশে এমন প্রচারের গাড়ি দেখা যায়নি। ভোটের প্রচারের এ গাড়ি দেখলেই শিশুসহ সবাই এগিয়ে আসছেন একনজর দেখার জন্য। বুধবার বিকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী বাজারে প্রচারের সময় ক্যামেরা বন্দী করেন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি আবু ইসহাক।