মৌলভীবাজারে মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা অফিস, মৌলভীবাজার এর সার্বিক সহযোগীতায় দিনব্যাপি এ “মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা” অনুষ্ঠিত মৌলভীবাজার স্কুল মাঠে গত ২৭ জানুয়ারী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট জেলা প্রশাসক এর পক্ষে শুভ উদ্ধোধন করেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। বক্তব্য রাখেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন,পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক এম.শাহজাহান আহমদ, সাংবাদিক মো: মশাহিদ আহমদ, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, নাংবাদিক ময়নুল হক প্রমুখ। নকআউট পদ্বতিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহনকারী দলকে মাদকমুক্ত পরিবার গঠনে সবাই অঙ্গিকার বদ্ধ হয়ে শপথ পাঠ করেন। ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা-২০২৬ইং-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।