পাবনা ১ আসনে পুন:তফসিলের পর ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
৬৮, পাবনা -১ সাঁথিয়া আসনে নির্বাচন কমিশন কর্তৃক পুন:তফসিল জারির প্রেক্ষিতে আজ শনিবার ৬ জন পুনরায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস ও সাঁথিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস হতে মনোনয়ন সংগ্রহ করেন, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মাসুদুল হক মাসুদ কেন্দ্রীয় যুবদল নেতা, প্রার্থী খাইরুন্নাহার খানম মিরু সাবেক আহবায়ক উপজেলা বিএনপি, তাজুল ইসলাম জামায়াত নেতা এবং ইসলামী আন্দোলনের কায়দে আজম মনোনয়নপত্র উত্তোলন করেন। এবং পুরন করে মনোনয়নত্র পুরন করে জমা দিয়েছেন।