সুন্দরগঞ্জে শীতকালিন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের ৫৪ তম জাতীয় শীতকালিন ক্রিড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনি দিনে বালক ও বালিকা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় বনাম বামনডাঙ্গা এম এম বহুমুখী উচ্চ বিদ্যালয় অংশ নেয়। নির্ধারিত ৮ ওভারে খেলায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১০০ রানে বামনডাঙ্গা এমএম বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ের চ্যাম্পিয়ান হয়। বালিকা ইভেন্টে জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। এর আগে ভিন্ন ভেন্যুতে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়।
পরে ক্রিকটসহ বিভিন্ন উভেন্টের বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, বেকাটারি আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক চৌধুরী, দক্ষিণ রামজীবন খংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, খামার পাঁচগাছি দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।