পাবনা-৩ আসনে বিএনপি, বিএনপির বিদ্রোহী ও জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রবিবার ও সোমবার এই মনোনয়নপত্র দাখিল করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় হাসান জাফর তুহিনের সহধর্মিনী নিলুফার জাফির,বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল,সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম,সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান তোতা,সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা,ভিপি সেলিম রেজা,শেখ জিয়ারুল হক সিন্টু,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,আব্দুল কুদ্দুস রেজা,কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ,যুবদল নেতা গোলজার হোসেন,কৃষকদলের নেতা নিক্সন,স্বে”ছাসেবক দলের নেতা রেজাউল করিম সরকার,বিএনপি নেতা হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপ¯ি’ত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদেও বলেন,বিএনপির নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। যারা এখনো ধানের শীষের বিরুদ্ধে ও দলের বিরুদ্ধে অব¯’ান করছেন তাদের বোধোদয় হবে,তারা দ্রুত আমাদের সাথে এসে এই এলাকার মানুষের সাথে থাকবে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। এরআগে রবিবার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য.সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার,আব্দুল কুদ্দুস আলো,সাঈদ উল ইসলাম কাফীসহ অন্যরা উপ¯ি’ত ছিলেন। চাটমোহরে আরো মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মীর নাদিম মোস্তফা ডাবলু ও গণফোরামের সরদার আশা পারভেজ। এছাড়া পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা,বাংলাদেশ সুপ্রিম পার্টির
মো.মাহবুবুর রহমান জয় চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আঃ খালেক। এছাড়া জামামায়াতের প্রার্থী অধ্যাপক মওলানা আলী আছগার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তাপস পালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তিন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।