বরিশাল-১ আসনে বিএনপি প্রাথী জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মনোনয়নপত্র দাখিল বিষয়ে অবহিত করণ: স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের আগৈলঝাড়ায় মনোনয়নপত্র দাখিল

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার দুপুরে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপি নেতা প্রফেসর মো. লিটন মিয়া, বাকাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালু প্রমুখ।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদীতে মনোনয়নপত্র দাখিল করার পরে আগৈলঝাড়ায় নিজে উপস্থিত থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিককে মনোনয়নপত্র দাখিলের বিষয় অবহিত করেন।
পরে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন এবং স্বতন্ত্র প্রাথী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন।