খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মনোনয়নপত্র দাখিলের পূর্বে গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। দোয়া-মিলাদে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ন আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, দীনেশ চন্দ্র হালদার, কার্তিক বেপারী ,এনায়েত হোসেন মনু, শামসুল হক খোকন প্রমুখ।