অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গনে একত্রিশবার তোপধ্বণি, পরে সরকারী, বেসরকারী ও আধা সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সরকারী আগৈলঝাড়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজ মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন।
বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলায় হস্তশিল্প ও পিঠা পুলিসহ ১৩টি স্টল বসেছে। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) মো. বায়জীদ সরদার, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারী আগৈলঝাড়া ডিগ্রী কলেজ শিক্ষক মন্ডলী, বিএনপির সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শাহ মো. বক্তিয়ার, শামসুল হক খোকন, আবুল মোল্লা, এনায়েত খান মনু, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ মোল্লা, হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিজয় মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
