আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত মজিবর সেরনিয়াবাতের ছেলে গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল সেরনিয়াবাত (মারুফ) ও রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে রতœপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অরবিন্দু বিশ্বাসকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। গতকাল মঙ্গলবার সকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রফিকুল সেরনিয়াবাত (মারুফ) ও অরবিন্দু বিশ্বাসকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।