চাটমোহরে তিন অদম্য নারীকে সম্মাননা প্রদান

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাবনার চাটমোহরে তিনজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,অদম্য নারী শামীমা আরা খাতুন,রোজিনা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শামীমা আরা খাতুন,শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডাঃ আখি রানী দত্ত ও সফল জননী নারী মোছাঃ রোজিনা পারভীনকে সম্মননা প্রদান করা হয়।