ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়া উপজেলার যমুনা নদী সংলগ্ন নাকালিয়া বাজারে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। (২৪ নভেম্বর) সোমবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতরা স্পিডবোটে এসে উক্ত বাজারে দুটি স্বর্ণের দোকান, কাপড়ের দোকান এবং একটি পাইকারি মুদি দোকান থেকে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। পুলিশ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , ঘটনার দিন রাত তিনটার দিকে নাকালিয়া বাজারে একটি বড় স্পিডবোটে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল আসে। স্পিডবোট থেকে পাড়ে নেমে সেখানে থাকা লোকজনদের কাছে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় তারা । এরপর সেখানে থাকা দুজন বাজার পাহারাদার ও দুজন ব্যবসায়ীর হাত-পা বেঁধে মুঠোফোন সহ সবকিছু কেড়ে নেয়। ঘাট নিয়ন্ত্রণে নেওয়ার পর ডাকাত দল কয়েক ভাগে বিভক্ত হয়ে বাজারের দোকানগুলোতে ছড়িয়ে পড়েন। পরে তালা ভেঙে স্বপন কুণ্ডু ও অলোক শীলের স্বর্ণের দোকান, আব্দুল্লাহর কাপড়ের ও বাসুদেব কুণ্ডুর মুদিদোকান থেকে বিভিন্ন মালামাল লুট করতে শুরু করে।ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা বলেন , ৪টি দোকান থেকে প্রায় ২৫ লাখ টাকার মালামাল, সোনার অলংকার ও নগদ অর্থ নিয়ে গেছে ডাকাত দল।
স্বপন কুমার স্বর্ণকার জানান , আমার দোকানে ২’শ ভরি রূপা , ২ ভরি সোনা এবং নগদ ২৫ হাজার টাকা ছিল। ডাকাতরা সবকিছু লুটে নিয়ে গেছে।
মুদি দোকানি বাসুদেব কুন্ডু বলেন, সাত-আট বছর আগেও আমাদের দোকানে ডাকাতি হয়েছিল। তখনও ঠিক একইভাবে স্পিডবোটে নিয়ে এসে একই ভাবে ডাকাতি করেছিল, তাদের দোকানের তালা ভেঙে ডাকাতেরা সিগারেট সহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়। এ বিষয়ে নাকালিয়া বাজার কমিটির সভাপতি ও সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রাং বলেন , সোমবার দিবাগত রাত তিনটার দিকে নাকালিয়া বাজারে ডাকাতি সংগঠিত হয়েছে এটা খুব দুঃখজনক ব্যাপার। ভবিষ্যতে যাতে নাকালিয়া বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত না হয় এবং সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে করে নাকালিয়া বাজারে পুলিশি টহল দেওয়ার ব্যবস্থা করা হয় । তিনি আরও জানান , নাকালিয়া বাজার ঘটনা স্থলপরিদর্শনে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সিআইডি , পিবিআই কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত বাজারে পুলিশি টহল অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম হাবিবুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সার্কেল অফিসার সহ আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নাকালিয়া বাজারে যাতে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা যায়, সে বিষয়টি অবশ্যই দেখব।এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
