যশোরে পরিত্যক্ত অবস্থায় গুলির খোসা উদ্ধার

ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরের মদনপুর গ্রামে পরিত্যক্ত একটি দোকান ঘরের পাশে ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী শাকিল হোসেন বাবুর মোড় এলাকার ইন্তাজের পরিত্যক্ত দোকানের বাইরে কাঠের নিচে গুলির খোসাগুলো দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমানকে জানালে খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করে।

মণিরামপুর থানার কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত গুলির খোসা গুলো আগেই ব্যবহৃত ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#