বেড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার বেড়ায় দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বেড়া উপজেলা শাখার উদ্দ্যেগে শুক্রবার বিকালে বেড়া টাউন ক্লাব প্রঙ্গনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বেড়া উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুস সামাদ লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপর আলোক পাত করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,বেড়া নাগরিক কমিটির সাধারন সম্পাদক নুর ইসলাম, মো.ওমর সরকার সম্পাদক এ যুগের দীপ প্রমুখ।