কামরুল হাসান টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে শওকত কামাল খান (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে ওই বৃদ্ধার লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
কালিহাতীর পাঁচ চারান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন এবং ওই বৃদ্ধার লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল
জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকাল ৩ টার দিকে কালিহাতীর পাছ চারান উত্তরপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মৃত শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার জাতীয় জাদুঘরের চাকরি করতেন বর্তমানে অবসরপ্রাপ্ত ছিলেন।
স্থানীয়রা জানান, শওকত কামাল খান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি সংস্কার ও জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার দিনেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। কিন্তু বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি জানান,বিগত ৫০ বছরেও আমাদের এই পাছ চারান গ্রামে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা খুবই দুঃখজনক। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার জানামতে তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, লাশের শরীরে বিভিন্নস্থানে সংঘাতের চিহ্ন রয়েছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনেকরছি এটা হত্যাকাণ্ড। কি কারণে হত্যাকাণ্ড হলো জেলা গোয়েন্দা পুলিশসহ ঘটনাটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।
