খালেদ আহমেদ :
পাবনা সদর-৫ আসনের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে—বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জননেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নিরলস প্রচেষ্টায় “পাবনা আধুনিক উপ-শহর” বাস্তবায়নের প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় পাবনা সার্কিট হাউসে হাউজিং অথরিটির যুগ্ম-সদস্য সচিব সোহরাব হোসেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিমুল বিশ্বাসের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় শিমুল বিশ্বাস বলেন, এই প্রকল্প হবে জনগণের মর্যাদা ও উন্নয়নের প্রতীক।
“এই প্রকল্পের মাধ্যমে পাবনার মানুষের ইমেজ ও জীবনমান উভয়ই উন্নত হবে। সরকার যদি জনগণের স্বার্থে বিনিয়োগ করে, সেটি কখনো ব্যর্থ হয় না। তাই আমরা চাই এ বিনিয়োগ যেন সত্যিকার অর্থে জনস্বার্থে ব্যবহৃত হয়।”
তিনি আরও বলেন,“প্রাথমিকভাবে একটি জায়গা নির্ধারিত হয়েছে। যারা হাউজিং অথরিটির প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, তারা যেন স্থানীয়দের সহায়তায় ভালো জায়গা নির্বাচন করেন। এ প্রকল্প বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
হাউজিং অথরিটির যুগ্ম-সদস্য সচিব সোহরাব হোসেন বলেন, পাবনাবাসীর জন্য হবে আধুনিক আবাসন ও অর্থনৈতিক কেন্দ্র।
আমরা এমন জমি নির্বাচন করতে চাই যেখানে রাস্তা, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা সুবিধাজনক হবে। পুরো এলাকায় কেবল ভবন নয়—অর্ধেক জায়গায় খেলার মাঠ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও সামাজিক অবকাঠামো থাকবে।”
তিনি আরও জানান,“এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষ ব্যবসা-বাণিজ্য, ভাড়া-বাড়ি, শিক্ষা ও সামাজিক সুযোগ-সুবিধার দিক থেকে সরাসরি লাভবান হবেন। এক বছরের মধ্যেই এর সুফল পাবনাবাসীর হাতে পৌঁছে যাবে।
শিমুল বিশ্বাসের নেতৃত্বে উন্নয়ন ও জনকল্যাণের পথচলা শুরু হয়ে গেছে।
জননেতা শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা শুধু আধুনিক উপ-শহরই পাবে না, বরং এটি হবে একটি অর্থনৈতিক ও মানবিক কেন্দ্র, যেখানে মুক্তিযোদ্ধা পরিবার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা একসঙ্গে উন্নয়নের অংশীদার হবেন।
এই প্রকল্পের সফল বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে “ধানের শীষ” প্রতীকের পক্ষে জনগণের আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় করবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
