চাটমোহরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর চাটমোহর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শতাধিক খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে ও উপজেলা কৃষি কর্মকর্তা কুস্তলা ঘোষের নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল
মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু, কে এম মহিউদ্দিন, সানোয়ার হোসেন, সুদাম কুমার দত্ত প্রমূখ।