স্টাফ রিপোর্টারঃ এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহ্বায়ক কমিটি গঠন । মাসুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুল হুদা ডিগ্রি কলেজের সভাপতি নজরুল ইসলাম খান বাবুকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ প্রভাষক এস এম মাহবুব আলমকে সদস্য সচিক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামীয় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সাঁথিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম,আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলী, ইমাম গাযযালী গালর্স হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ বাকশিস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস। ইমাম গাযযালী গালর্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা‘র সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক এস এম মাহবুব আলম‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ এম মনছুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, আসাদুজ্জামান খোকন ও প্রভাষক দেওয়ান মাজহারুল ইসলাম, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান অখতার, পাবনা ইসলামীয় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিল্টন ও মোকাব্বেল হোসেন, সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক মোখতার হোসেন,মাসুনিনন্দয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান বাদল, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম সহ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য। এছাড়াও আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ¦্ মাহাতাব উদ্দিন বিশ^াসকে এবং সকল কলেজে ও স্কুলের প্রধানকে সদস্য হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এমপিও ভূক্ত শিক্ষক – কর্মচারীদের ১৫% বাড়ী ভাড়া আদায়ে বিশেষ করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীসহ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এছাড়াও এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি পাবনার আহ্বায়ক এস এম মাহবুবকে ফুলের মালা পরিয়ে দেয়া হয় এবং উপস্থিত সবাইকে রজনী গন্ধার ষ্টিক দিয়ে শুভেচ্ছা জানানো শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।
