মৌলভীবাজার প্রতিনিধি : ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেলের দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ইস্ট লন্ডনে অবস্থিত জাইমা পাঠাগারে মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার (২০ অক্টোবর ) রাত ৯ টায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্যের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম মামুন এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সাধারণ সম্পাদক এস এ আফজাল ও সহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবার হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা। বক্তারা তাদের বক্তব্যে বলেন- বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ২৪ এর জুলাইয়ে ছাত্র জনতার অভ্যূত্থানে পরিণত হয়। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। গত ১৫ বছর সাধারণ মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলো না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রবাসীরাও বিভিন্ন ভাবে হয়েছেন নির্যাতনের শিকার। বাংলাদেশের সাধারণ জনগণ এবার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের দিকে মুখিয়ে আছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি সুপান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, রুহুল আমিন নুরুল আলী রিপন, রাহেল আহমদ, কিবরিয়া ইসলাম,আহমেদ শরীফ, সৈয়দ রেজা তারেক, এস.এম রাব্বি, মোহাম্মদ মনজুরুল ইসলাম, মোঃ সিফন মিয়া, সারওয়ার আহমেদ চৌধুরী, আব্দুল মুক্তাকিন শিপলু, সাদিক মিয়া, জুনেদ আহমদ, পারভেজ আহমদ, আরিফ হোসেন, ইমরানুল কবির, জামিল আহমেদ সায়মন, দুলাল হোসেন জুমান, নাঈমুর রহমান, রাজীব আহমেদ, জাবের চৌধুরী, ডা. শোয়েব চৌধুরী, মুহিতুল করিম, নোবেল আহমেদ, মো: মিছবাউল আম্বিয়া ও তারেক প্রমুখ। আলোচনা শেষে ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
