ওসমান গনি বেড়া (পাবনা)
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ
সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশের মতো পাবনার বেড়া উপজেলায়ও চলছে ব্যাপক অভিযান। মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নদী তীরবর্তী এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। মঙ্গলবার রাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলাম।বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তাএ প্রতিবেদককে জানান চলমান অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যম ঘটনার দিন রাতে ৪ জন জেলকে ২০ হাজার টাকা জরিমানা করে আইনি হেফাজতে নেওয়া হয়। আটককৃত জেলেদের থেকে উদ্ধারকৃত ৩০ হাজার টাকার প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ নিকটস্থ এতিমখানা বিতরণ করা হয়েছে।
প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ অভিযান চলাকালীন সময়ে যাঁরা আইন অমান্য করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ কর্মকর্তা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদ ইসলাম , উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন সহ নগরবাড়ি নৌ পুলিশ ইউনিট প্রমূখ।
