খানসামায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন বক্তব্য রাখেন।