চাটমোহর পৌর তাঁতিদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চাটমোহর (পাবনা) প্রতিনিধ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের চাটমোহর পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় পাবনা জেলা তাঁতীদল কার্যালয়ে নেতাকর্মীদের সরাসরি মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

পরে পাবনা জেলা তাঁতীদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ বাহারুল বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন সাগর স্বাক্ষরিত প্যাডে কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

মোঃ নূরুল ইসলাম মাস্টার’কে সভাপতি এবং মোঃ আব্দুল কুদ্দুস সরকার’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা তাঁতীদলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নবগঠিত এই কমিটির নেতৃত্বে চাটমোহর পৌর তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে বেগবান করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।