মা ইলিশ রক্ষা অভিযানে বেড়ায় ১১ জেলের কারাদন্ড

ওসমান গনি,বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার বেড়ায় ৯ দিনের অভিযানে ২০ টি মামলায় ১১জনকে কারাদ-, ৪২ হাজার টাকা অর্থদ-, ৫টি নিয়মিত মামলায় ১৫ জন মৎস্যজীবীকে আদালতে পাঠানো ও প্রায় ৫ লক্ষ টাকার ৩০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে।
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশের মতো পাবনার বেড়া উপজেলায়ও চলছে ব্যাপক অভিযান। মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নদী তীরবর্তী এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট।
গত ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এ উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলাম। বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এ প্রতিবেদককে জানান ৯ দিনের চলমান অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যম এ পর্যন্ত ২০ টি মামলায় ১১জনকে কারাদ-, ৪২ হাজার টাকা অর্থদ-, ৫টি নিয়মিত মামলার মাধ্যমে ১৫ জন মৎস্যজীবীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও প্রায় ৫ লক্ষ টাকার ৩০হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ অভিযান চলাকালীন সময়ে যাঁরা আইন অমান্য করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ কর্মকর্তা জানান।