ইয়ানূর রহমান : যশোরের ১৭ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী ইমলাককে অস্ত্র গুলিসহ পুলিশ আটক করেছে । তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে। সন্ধার পর তাকে
কোতোয়ালি থানায় আনা হয়।
ওসি আবুল হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
একাধিক সুত্র জানান, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।
