চাটমোহর ছাওয়ালদহ ঘাটে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে চলনবিলের ছাওয়ালদহ ঘাটে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে মাছ শিকার করার অভিযোগে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে চলনবিলের ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে এই অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ধর্মগাছা ব্রিজের নিচে এক শ্রেণীর অসাধু ব্যক্তি বাঁশ, বাঁশের চাটাই দিয়ে পানি প্রবাহ বন্ধ করে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা করছিল। উপজেলা প্রশাসন এবং মৎস বিভাগ অভিযান পরিচালনা করে স্বোতিবাঁধ অপসারণ করে পানি প্রবাহ প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। চাটমোহরে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকার জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।