নাটোরে ৪মণ ১৪কেজি গাঁজাসহ চারজন আটক

নাটোর প্রতিনিধি
নাটোরে পৃথক দুটি অভিযান চালিয়ে (১৭৪ কেজি) ৪মণ ১৪ কেজি গাজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৬নং ওয়ার্ডের শেখটোলা (কাশিবাটিপাড়া) মহল্লার মজুর ছেলে মোঃ লালন (২৫), এবং একই এলাকার সাইদুর রহমানের ছেলে মোঃ সাবেরুল ইসলাম শহিদ (৩৫), একই জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আব্দুল ওয়াদুদ (২৫) এবং একই এলাকার মৃত বাহার আলীর ছেলে মোঃ ফজের আলী সোহেল (২৯)।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটার সময় চেকপোস্ট বসিয়ে ঢাকা-নারায়গঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) প্লাষ্টিকের ক্যারেট বহনকারী ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি (৪মণ) গাঁজাসহ লালন ও সাবেরুল নাম দুইজনকে আটক করা হয়। অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে চেকপোস্ট বসিয়ে নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী (গ্রামীণ ট্রাভেলস) বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজাসহ দুলাল ও ফজের আলী সোহেল কে আটক করা হয়। উভয় বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।