সাঁথিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা-১ (সাঁথিয়া – বেড়া) আসনের বিএনপির
মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমানের নেতৃত্বে উপজেলায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করেন। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঁথিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে মিলিত হন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি শামসুর রহমান ।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী রাফিকুল ইসলামের সভাপতিত্বে পৌরযুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায়
আরে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল হক, হারুনর রশীদ মজনু, এ্যডঃ মনোয়ার জাহিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
 বিকেলে থেকে উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষকদল ও তার অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলসহ ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে সমাবেশে উপস্থিত হয়।